রবিবার | ১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ## নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরে ৪৬ কোটি ৯৩ লাখ ৪ হাজার ২২৯ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এ বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ২২৯ টাকা আয় ও ৫ কোটি ১৬ লাখ ১৬ হাজার ১২ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৪১ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। বাজেটে ১৯ লাখ ০৩ হাজার ২১৭ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
সভায় পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, ওসি আব্দুস ছালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেরা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু, ব্যবসায়ী ঈমান আলী ও মামুনুর রশিদ শিপন, বড়াইগ্রাম স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ সাইফুর রহমান ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বক্তব্য রাখেন।

মো: আশরাফুল ইসলাম

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.