| |

শিরোনাম
বড়াইগ্রামে দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী পালন বড়াইগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করলেন আব্দুল আজিজ এমপি লালপুরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার বড়াইগ্রামে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ

তিন ম্যাচেই হ্যাটট্রিক, দেশের জার্সিতে বিশ্বজয়ের স্বপ্ন লালপুরের আলেয়ার

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির এক কিশোরী এখন আলোচনার কেন্দ্রে। দারিদ্র্য আর সংগ্রামকে সঙ্গী করেই নিজের স্বপ্নকে আকাশ ছোঁয়ার পথে এগিয়ে নিচ্ছে আলেয়া খাতুন। জীর্ণ কুটির থেকে উঠে এসে ফুটবল মাঠকে নিজের স্বপ্নের মঞ্চ বানিয়েছে এই মেধাবী কিশোরী।

প্রতিভা অন্বেষণভিত্তিক টুর্নামেন্ট ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে লালপুর উপজেলাকে চ্যাম্পিয়ন করেছে আলেয়া। টুর্নামেন্টের তিনটি ম্যাচেই টানা হ্যাটট্রিক করে বিরল কীর্তি গড়ে সবাইকে চমকে দিয়েছে সে।

প্রথম ম্যাচে নাটোর পৌরসভার বিপক্ষে আলেয়ার হ্যাটট্রিকে লালপুর ৩-০ গোলের জয় পায়। দ্বিতীয় ম্যাচে সিংড়া উপজেলার বিপক্ষে আবারও তিন গোল করে দলকে ৬-০ ব্যবধানে বড় জয় এনে দেয়। তৃতীয় ম্যাচে গুরুদাসপুরের বিপক্ষে তার অসাধারণ নৈপুণ্যে ৪-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত হয় লালপুরের। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য আলেয়া নির্বাচিত হয়েছে নাটোর জেলার নারী ফুটবলের সেরা খেলোয়াড়।

লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আলেয়ার পরিবারে রয়েছে চার বোন ও এক ভাই। কৃষক বাবার সীমিত সামর্থ্যের মধ্যেও তার উৎসাহ ও সমর্থনই আলেয়ার এগিয়ে যাওয়ার প্রধান শক্তি। বাবার অনুপ্রেরণায় সে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমিতে ভর্তি হয়ে কোচ জুয়েলের অধীনে নিয়মিত অনুশীলন করছে।

দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও আলেয়ার চোখে এখন বড় স্বপ্ন—একদিন বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা এবং বিশ্বমঞ্চে দেশের পতাকা উড়ানো।

স্থানীয় ক্রীড়ানুরাগী ও এলাকাবাসীর বিশ্বাস, যথাযথ প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে আলেয়া ভবিষ্যতে দেশের নারী ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রামের এই কিশোরীর সাফল্যে গর্বিত এখন পুরো লালপুর ও নাটোরবাসী।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.