শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

লালপুরে সাপের কামড়ে দিনমজুরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।। নাটোরের লালপুরে সাপের কামড়ে নূর মোহাম্মদ নূরা (৫৯) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে ২০২৬) সন্ধ্যা সোয়া ৬টার সময় রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নূর মোহাম্মদ একই উপজেলার নাগশোষা গ্রামের মৃত আজিমুদ্দিন মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর পদ্মা নদীর চরে ফজলুর রহমানের জমিতে কাজ করতে যান নূর মোহাম্মদ। কাজ করার সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এসময় তার সাথে থাকা অন্যান্য দিনমজুররা তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদনায়: আ.স/ প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.