শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

ফাঁকা মাঠে পড়েছিল যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি।। লালপুরে ফাঁকা মাঠের মধ্য থেকে সজিব কর্মকার (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পিছনে একটি ফাঁকা মাঠের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সজিব কর্মকার উপজেলার বাহাদীপুর গ্রামের রান্টু কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি নর্থবেঙ্গল সুগার মিল হাইস্কুলের পিছনে ফাঁকা মাঠের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে লালপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.