
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ১৯/০৫/২৬ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা খাতুন (৫৫) ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত তিনটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) এবং মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় তাকে দাফন করা হয়েছে। তিনি বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভানেত্রী ও ছাতিয়ানগাছা গ্রামের ঝুলপু রহমানের স্ত্রী ছিলেন। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল মেয়াদে উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
মরহুমের পারিবারিক সুত্রে জানা যায়, বৃহষ্পতিবার বিকেলে তিনি বুক-পেট ব্যাথায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উক্ত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচারের প্রস্তুতিকালে ইন্তেকাল করেন। তিনি স্বামী, ২ ছেলে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা শেষে ছাতিয়ানগাছা সামাজিক কবর স্থানে দাফন কর হয়। তার জানাজায় উপজেলার তৎকালীন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা অধ্যাপক আব্দুল হাকিম সহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি ও রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবা: ০১৭২৮-০৩৩৫৫২