সোমবার | ৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন হারানো স্বপ্নে ফের আশার আলো: পরীক্ষার হলে ফিরলেন ৮ শিক্ষার্থী ফরম পূরণের টাকা আত্মসাৎ, লালপুরে সরকারি কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার লালপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক

বনপাড়া পৌরসভার প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ২০/০৫/২৬ খ্রিঃ

নাটোরের বনপাড়া পৌরসভা-এ ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৬ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৩৭৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এ বাজেট উপস্থাপন করেন।

বাজেটে রাজস্ব খাতে ৬ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ৬৬৫ টাকা এবং উন্নয়ন খাতে ২০ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৭০৮ টাকা আয় ধরা হয়েছে। এছাড়া ৩১ লাখ ৮০ হাজার ৮৮১ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে এবং সমপরিমাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে।

পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীনের সঞ্চালনায় এবং পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আক্তার

এছাড়াও সভায় বক্তব্য দেন বিএনপি নেতা আসাদুর জামান আসাদ, সরদার রফিকুল ইসলাম, এবি এম ইকবাল হোসেন রাজু, মহুয়া নুর কচি, জামায়াত নেতা মোঃ বাবর আলী, সাংবাদিক সাইফুর রহমান, অহিদুল হক এবং মাহাবুল হাসান মেনন প্রমুখ।

প্রতিবেদক: মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবাইল: ০১৭২৮-০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.