শনিবার | ২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠিত আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ: সেরা পাঠকের তালিকায় নাজমুল হাসান খান লালপুরে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিবেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর ও রেজওয়ানা শারমিন তদারকির অভাবে লাখ টাকার কমিউনিটি অ্যাম্বুলেন্স এখন পরিত্যক্ত লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চান এমপি তুলি লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত দুই নারী রেল পুলিশের অভিযানে বনলতা এক্সপ্রেসে ১০০ বোতল এসকাফসহ যুবক আটক বনপাড়া পৌরসভার প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

জামালপুরে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে “নজরুল স্মরণ” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার ও ধ্রুবতারা সংস্কৃতি চর্চাকেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার (২২ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের মুক্তমঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি কবি আলী জহির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মাসুম আলম খান, অধ্যাপক আলী আকবর ফকির, অধ্যাপক আবু তালেব, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুক, অধ্যাপক জয়শ্রী ঘোষ, অধ্যাপক ড. মনোয়ার হোসেন মুরাদ, লোকজ সভাপতি জীবন কুমার সাহা, জেলা কালচারাল অফিসার তমাল বোস, সিনিয়র শিক্ষক হিশাম আল মহান্নাভসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সাধারণ সদস্য আশরাফুজ্জামান স্বাধীন। নজরুল বিষয়ক আলোচনা করেন অধ্যাপক ড. মনোয়ার হোসেন মুরাদ। নজরুল সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন হিশাম আল মহান্নাভ।
এ সময় আবৃত্তি পরিবেশন করেন ধ্রুবতারা সংস্কৃতি চর্চাকেন্দ্রের শিক্ষার্থীরা, অনন্যা সাহা, জয়শ্রী ঘোষ, জাকিউল হক মিন্টু ও সাগর মুখার্জি। এছাড়া নজরুল সংগীত পরিবেশন করেন অজন্তা সাহা ও সৈয়দুজ্জামান শান্ত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধ্রুবতারা সংস্কৃতি চর্চাকেন্দ্রের আবৃত্তি বিভাগের প্রশিক্ষক সাগর মুখার্জি। শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.