| |

শিরোনাম
বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সুবর্ণজয়ন্তী উৎসব লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন মতিউর রহমান খানের স্মরণ সভা ও দোয়া

নারী শিক্ষার্থীদের নিয়ে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর ২০২৩) উপজেলার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ বৈঠকে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে ও তথ্যসেবা কর্মকর্তা শুকরানা আশরাফীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, লালপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহিদ হাসান, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. জাহাঙ্গীর আলম, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক তপন কুমার রায় প্রমুখ।

বক্তারা বলেন, মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্যআপার মাধ্যমে তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান; চাকরির আবেদনপত্র পূরণ; ভর্তি পরীক্ষার ফরম পূরণ; বিভিন্ন পরীক্ষার ফলাফল; ই-মেইল, ম্যাসেঞ্জার, স্কাইপির সাহায্যে যোগাযোগে; কৃষি, শিক্ষা, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান; আইনী সহায়তার পরামর্শ প্রদান; মহিলাদের ডায়াবেটিকস পরীক্ষা, রক্তচাপপ রীক্ষা, তাপমাত্রা, ওজন মাপা; গ্রামীণ নারীদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য www.laalsobuj.com মার্কেটপ্লেস পরিচালনা; এ সব সেবাসমূহ বিনামূল্যে তথ্যকেন্দ্র হতে, ডোর টু ডোরদ্ধ পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে প্রদান করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.