মঙ্গলবার | ২ জুন, ২০২৬ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির বিকল্প নাই —— হুইপ দুলু গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান দুলুর জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া আজ বেশি শক্তিশালী – দুলু লালপুরে জুট মিলে চার ঘণ্টার তাণ্ডব, ৮৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ নাটোরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল দুই বন্ধুর শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে লালপুরে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ স্লোগানের রাজনীতি বন্ধ করো, কাজের রাজনীতি শুরু করো – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালপুরে কৃষিজমি রক্ষায় মধ্যরাতে অভিযান, দুই ব্যক্তিকে জরিমানা লালপুরে যাত্রী তুলে বিপদে চালক, আমবাগানে বেঁধে লুটপাট জাতীয়তাবাদী চেতনার ভেতরে ও বাইরে মৃত্যুঞ্জয়ী জিয়া

লালপুরে যাত্রী তুলে বিপদে চালক, আমবাগানে বেঁধে লুটপাট

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে কলিমউদ্দিন (৫৬) নামের এক অটোভ্যান চালককে মারধর করে আমগাছের সঙ্গে বেঁধে রেখে তার ব্যাটারিচালিত অটোভ্যান, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (৩১ মে ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লালপুর – বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বাকনাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ভ্যানচালক। তিনি বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কচুয়া বাজার থেকে মাধবপুর যাবার উদ্দেশ্যে দুইজন অপরিচিত ব্যক্তি যাত্রীবেশে অটোভ্যানটি রিজার্ভ করেন। পরে সেখানে পৌছালে অসুস্থতার ভান করে আরেকটু সামনে পৌঁছে দিতে তাকে অনুরোধ করেন দুর্বৃত্তরা। কিছুক্ষণ পর আরও চারজন অজ্ঞাত ব্যক্তি অটোভ্যানে ওঠে। তাদের নিয়ে মহাসড়কের মঞ্জিলপুকুর এলাকা থেকে নেমে একটি কাঁচা রাস্তা ধরে কিছুদূর যাওয়ার পর নির্জন স্থানে অটোভ্যান চালককে জোরপূর্বক নামিয়ে পাশের আমবাগানের ভেতরে নিয়ে দুর্বৃত্তরা তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে একটি আমগাছের সঙ্গে বেঁধে রাখে। এরপর তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোভ্যান, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয় তারা।
কলিমউদ্দিন আরও জানান, দুর্বৃত্তরা চলে যাবার পর তার চিৎকার শুনে এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসা মো. সাব্বির (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে তাদের সহায়তায় কলিমদ্দিনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০১-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.