রবিবার | ১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

লালপুরে কৃষিজমি রক্ষায় মধ্যরাতে অভিযান, দুই ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে কৃষিজমি ও পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পৃথক দুটি অভিযানে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩১ মে ২০২৬) রাত ১টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার ঢুষপাড়া ও কয়লারডহর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে উপজেলার ঢুষপাড়া গ্রামে একটি বড় এক্সকাভেটর ব্যবহার করে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের খবর পাওয়া যায়। পরে থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় রাত আনুমানিক ১টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।
এদিকে একই রাতে আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কয়লারডহর এলাকায় পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে এক্সকাভেটর ও ট্রাক্টর ব্যবহার করে মাটি কাটার অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন ও লালপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে একটি এক্সকাভেটর ও একটি ট্রাক্টর পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন বলেন, অভিযানে কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় অভিযুক্ত শামীম (৫০) এবং ইটভাটায় ব্যবহারের জন্য নদীর চর থেকে মাটি কাটার কথা স্বীকার করায় অভিযুক্ত মাহবুল ইসলামকে (৪১) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী যথাক্রমে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে উভয় অভিযুক্ত মুচলেকা প্রদান করেছেন। কৃষিজমি ও নদী রক্ষায় অবৈধ মাটি কাটা এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০১-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.