শুক্রবার | ১৭ জুলাই, ২০২৬ | ২ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বন্যা মোকাবিলায় লালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা নাটোরে রান্নাঘরে গোখরা সাপের ৩০টি বাচ্চা, আতঙ্কে পরিবার

স্লোগানের রাজনীতি বন্ধ করো, কাজের রাজনীতি শুরু করো – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে গরিব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, “স্লোগানের রাজনীতি বন্ধ করো, কাজের রাজনীতি শুরু করো। শহীদ জিয়ার আদর্শের দেশ গড়ো।”
শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বলেন এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণে কাজ করার রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ছিল তাঁর আদর্শ। সেই আদর্শকে ধারণ করেই বিএনপিকে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
এর আগে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানালে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০১-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.