শুক্রবার | ১৭ জুলাই, ২০২৬ | ২ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বন্যা মোকাবিলায় লালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা নাটোরে রান্নাঘরে গোখরা সাপের ৩০টি বাচ্চা, আতঙ্কে পরিবার

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে লালপুরে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ

রাশিদুল ইসলাম রাশেদ :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে গরিব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
অনুষ্ঠানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে নেতৃত্ব এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ছিল মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। সেই আদর্শকে ধারণ করেই বিএনপি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এ সময় তিনি ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এতে ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ মন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় তিনি ছাত্রদলের উদ্দেশ্যে বলেন, স্লোগানের রাজনীতি বন্ধ করো, কাজের রাজনীতি শুরু করো। শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করো।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে খাবার তুলে দেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুস সালাম ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.