সোমবার | ১ জুন, ২০২৬ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির বিকল্প নাই —— হুইপ দুলু গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান দুলুর জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া আজ বেশি শক্তিশালী – দুলু লালপুরে জুট মিলে চার ঘণ্টার তাণ্ডব, ৮৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ নাটোরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল দুই বন্ধুর শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে লালপুরে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ স্লোগানের রাজনীতি বন্ধ করো, কাজের রাজনীতি শুরু করো – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালপুরে কৃষিজমি রক্ষায় মধ্যরাতে অভিযান, দুই ব্যক্তিকে জরিমানা লালপুরে যাত্রী তুলে বিপদে চালক, আমবাগানে বেঁধে লুটপাট জাতীয়তাবাদী চেতনার ভেতরে ও বাইরে মৃত্যুঞ্জয়ী জিয়া

জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া আজ বেশি শক্তিশালী – দুলু

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে হত্যা করেও তাঁর আদর্শকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, জীবিত জিয়ার তুলনায় শহীদ জিয়া আজ আরও বেশি শক্তিশালী ও প্রভাবশালী হয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
শনিবার (৩০ মে) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ৪৫ বছর আগে যারা জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেছিল, তারা ভেবেছিল বিএনপিকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলা যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সময়ের পরিক্রমায় বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে এবং জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নের রাজনীতি করে এসেছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি দেশ গঠনের কাজ এগিয়ে নিচ্ছে।
নাটোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
এছাড়া বক্তব্য দেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম, নাটোর জজকোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু এবং জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০১-০৬

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.