মঙ্গলবার | ২ জুন, ২০২৬ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির বিকল্প নাই —— হুইপ দুলু গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান দুলুর জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া আজ বেশি শক্তিশালী – দুলু লালপুরে জুট মিলে চার ঘণ্টার তাণ্ডব, ৮৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ নাটোরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল দুই বন্ধুর শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে লালপুরে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ স্লোগানের রাজনীতি বন্ধ করো, কাজের রাজনীতি শুরু করো – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালপুরে কৃষিজমি রক্ষায় মধ্যরাতে অভিযান, দুই ব্যক্তিকে জরিমানা লালপুরে যাত্রী তুলে বিপদে চালক, আমবাগানে বেঁধে লুটপাট জাতীয়তাবাদী চেতনার ভেতরে ও বাইরে মৃত্যুঞ্জয়ী জিয়া

গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান দুলুর

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় সংসদের হুইপ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গণতন্ত্রের পথচলা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকেও সকলের নজর রাখতে হবে।
সোমবার (১ জুন) নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজ মাঠে উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির সদস্য ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ এম লুৎফর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম সরদার।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। তিনি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হুইপের একান্ত সহকারী শামসুল আলম রনি, জেলা বিএনপির সাবেক সদস্য জামালউদ্দিন আলী, বিএনপি নেত্রী মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লিয়াকত আলম, সাবেক সদস্য সচিব আলী আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম মোল্লা, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু ও খলিলুর রহমান গাজী, মাঝগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার বয়াত রেজাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০১-০৭

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.