বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
ডিগ্রি, পদমর্যাদা আর সাফল্যের আড়ালে এক মায়ের নিঃসঙ্গ মৃত্যু মিরপুরে প্রবীণ শিক্ষিকা মায়ের করুণ মৃত্যু, তদন্তে পুলিশ নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় লালপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির হিড়িক, আতঙ্কে সাধারণ মানুষ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির বিকল্প নাই —— হুইপ দুলু গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান দুলুর জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া আজ বেশি শক্তিশালী – দুলু লালপুরে জুট মিলে চার ঘণ্টার তাণ্ডব, ৮৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

লালপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির হিড়িক, আতঙ্কে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুর উপজেলায় গত মে মাসজুড়ে একের পর এক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে। মাত্র এক মাসের ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাতি, অটোভ্যান ছিনতাই, ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানে ডাকাতি এবং গবাদিপশু চুরির একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্তরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানিয়েছেন।
সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে গত শনিবার (৩০ মে ২০২৬) রাতে উপজেলার অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলসে। মুখোশধারী ৩৫ থেকে ৪০ জনের একটি সশস্ত্র ডাকাতদল মিলের কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে রাতভর লুটপাট চালিয়ে প্রায় ৮৩ লাখ টাকার ট্রান্সফরমার, বৈদ্যুতিক তার, মোটর, মিলের যন্ত্রাংশ, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে ট্রাকে করে পালিয়ে যায়।
এর একদিন পর রোববার (৩১ মে ২০২৬) রাতে উপজেলার লালপুর – বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বাকনাই এলাকায় অটোভ্যান চালক মো. কলিমদ্দিনকে মারধর করে আম গাছের সঙ্গে বেঁধে রেখে তার অটোভ্যান, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। যাত্রীবেশে ছয়জন ব্যক্তি পরিকল্পিতভাবে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়।
এর আগে ২৫ মে ভোরে কদিমচিলান ইউনিয়নের পুকুরপাড়া এলাকায় আরেক অটোভ্যান চালক মো. সিদ্দিক মালিথা ও তার যাত্রী আবু তাহেরের পথরোধ করে চারজন দুর্বৃত্ত। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত, চোখ ও মুখ বেঁধে একটি খেজুর বাগানে ফেলে রাখা হয়। পরে তাদের অটোভ্যান ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনজন সন্দেহভাজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
১২ মে দিবাগত রাতে কদিমচিলান-চাঁনপুর সড়কের পুকুরপাড়া বিল এলাকায় ভ্যানচালক সারোয়ারকে হাত-পা ও চোখ বেঁধে তার ভ্যান ছিনতাই করা হয়। নির্জন সড়কে ওত পেতে থাকা চারজন দুর্বৃত্ত এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এদিকে মে মাসের প্রথম সপ্তাহে লালপুর থানা সংলগ্ন একটি জুয়েলার্স দোকানে চুরির ঘটনা ঘটে। ৫ মে দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
অন্যদিকে ৪ মে উপজেলার কুজিপুকুর এলাকায় ছাগল চুরি করে পালানোর সময় মামুন হোসেন নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত কাটিং প্লাস ও একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়। এছাড়া গত এক বছরে উপজেলায় ব্যক্তি মালিকানাধীন প্রায় অর্ধশতাধিক বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এসব ঘটনায় একাধিক মামলা হলেও এখন পর্যন্ত চুরি যাওয়া কোন বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিশেষ করে অটোভ্যান চালকদের লক্ষ্য করে সংঘবদ্ধ অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে। রাতের বেলায় নির্জন সড়কে যাত্রীবেশে ওঠে চালকদের জিম্মি করে যানবাহন ছিনিয়ে নেওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে। এছাড়া বড় শিল্পপ্রতিষ্ঠানেও সংঘবদ্ধ ডাকাতির ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বিভিন্ন ঘটনায় পুলিশের তদন্ত ও অভিযানের কথা উল্লেখ করে বলেন, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। কয়েকটি ঘটনায় মামলা রুজু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তবে এক মাসে সংঘটিত ধারাবাহিক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। স্থানীয়রা রাতের টহল জোরদার, অপরাধী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৩-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.