
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. বরকত উল্লাহ। মঙ্গলবার (২ জুন ২০২৬) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বরকত উল্লাহর সভাপতিত্বে সাংবাদিকগণ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। পাশাপাশি তারা উপজেলায় আইনের শাসন প্রতিষ্ঠার জোর দাবি জানান। পরে সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, লালপুর বাজারের যানজট, পানি নিষ্কাশন, অবৈধ পুকুর খনন, ভরাট বালি উত্তোলন বন্ধ, অবৈধ ইমু হ্যাকিং ও সাইবার অপরাধ দমন এবং মাদক নির্মূল সহ অন্যান্য সমস্যা সমাধানে কাজ করবেন তিনি। এ সময় তিনি জন গুরুত্বপূর্ণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সাংবাদিক নেতা ইমাম হাসান মুক্তি, এ কে আজাদ সেন্টু, সালাহ উদ্দিন, শাহ আলম সেলিম, মোজাম্মেল হক, আলাউদ্দিন জালাল, আল আমিন সজল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. বরকত উল্লাহ গত ১৭ মে ২০২৬ লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৩-০২