সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে বিশেষ অভিযান চালিয়ে আদালতের রায়ে তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জুন) গভীর রাতে উপজেলার আব্দুলপুর রেলওয়ে কলোনি এলাকা থেকে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওই আসামিকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। রাত পৌনে ১টার দিকে অভিযানে পাবনা জেলার ঈশ্বরদী থানায় দায়ের করা একটি জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি তুফান হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া তুফান হোসেন লালপুর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
মামলার নথি অনুযায়ী, পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৩-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.