সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :
নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ও তেবারিয়া ইউনিয়নের রামেশ্বর এলাকায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং খনন কাজে ব্যবহৃত ভেকু (এক্সকাভেটর) জব্দ ও ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত প্রায় ২টার দিকে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের মৃত জয়নাল আলীর ছেলে মো. হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে মাটি খননের কাজে ব্যবহৃত পাঁচটি ব্যাটারি ও ভেকুর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। পাশাপাশি কৃষিজমি নষ্ট করে পুকুর খননের কাজে ব্যবহৃত দুটি ভেকু ধ্বংস করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
অভিযানে নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহম্মেদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে পুকুর খনন, মাটি কাটা এবং ফসলি জমি বিনষ্টের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৩-০৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.