| |

শিরোনাম
জাতীয় যুব পুরস্কার পেলেন এ এম রায়হান লালপুরে পাস করলেন প্রতারণার শিকার সেই দুই শিক্ষার্থী, ৪ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ শিশু বাচ্চাদের সাথে নিয়ে রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন প্রতিমন্ত্রী পুতুলের শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মোকছেদুল মোমিন সরকারের ভালো কাজ বাধাগ্রস্ত করতে বিভিন্ন সেক্টরে বসে থাকা ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে- প্রতিমন্ত্রী পুতুল বিলমাড়ীয়া মডেল একাডেমীর যুগ পূর্তি ও কৃতী সংবর্ধনা সাংবাদিক এস এম রাজার জন্মদিনে কবিতা পাঠ ও সুরের মেলা নবেসুমির আখ মাড়াই শুরু শুক্রবার বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ- প্রতিমন্ত্রী পুতুল ছাত্রদল নেতা শাকিল হত্যার ন্যায়বিচার হবে: প্রতিমন্ত্রী পুতুল

ডোবা থেকে লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ডোবা থেকে মো. রিপন (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ নভেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের গোসাইপুর রাস্তার পাশে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি চংধুপইল গুচ্ছগ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মো. রিপন টিসিবির পণ্য নেওয়ার জন্য বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে গোসাইপুর রাস্তার পাশে ডোবাই পড়ে মৃত্যুবরণ করেন। স্থানীয় লোকজন দেখতে পেলে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থাল থেকে লাশ উদ্ধার করে।
আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামানিক বলেন, পরিবারের লোকজন ভাষ্যমতে মৃত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ডোবায় পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.