শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ডোবা থেকে লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ডোবা থেকে মো. রিপন (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ নভেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের গোসাইপুর রাস্তার পাশে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি চংধুপইল গুচ্ছগ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মো. রিপন টিসিবির পণ্য নেওয়ার জন্য বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে গোসাইপুর রাস্তার পাশে ডোবাই পড়ে মৃত্যুবরণ করেন। স্থানীয় লোকজন দেখতে পেলে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থাল থেকে লাশ উদ্ধার করে।
আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামানিক বলেন, পরিবারের লোকজন ভাষ্যমতে মৃত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ডোবায় পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.