মঙ্গলবার | ২১ জুলাই, ২০২৬ | ৬ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা

লালপুর বাজার উন্নয়ন ও ওয়াস ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে বাজারের অবকাঠামোগত উন্নয়ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে লালপুর বাজার উন্নয়ন ও ওয়াস (WASH) ব্লক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
শুক্রবার (৫ জুন ২০২৬) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে লালপুর বাজারে আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং বাজার ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি বাজারের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের জন্য আরও উন্নত পরিবেশ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন (পুতুল) এমপি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে গ্রামীণ বাজারগুলোকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলা। এ ধরনের উন্নয়ন প্রকল্প স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে তিনি ক্লেমন লালপুর ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি মাদক ছেড়ে সকলকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহবায়ক ছিদ্দিক আলী মিষ্টু, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, নাটোর জেলা সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তুহিন, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৫-০৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.