| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে আম গাছে ওঠে ডাল কাটার সময় গাছ থেকে পড়ে মো. আশরাফুজ্জামান রিপন (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২২ নভেম্বর ২০২৩) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই মহল্লার এস এম সেলিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মো. আশরাফুজ্জামান রিপন বাড়ির ভেতর আম গাছে ওঠে ডাল কাটার সময় গাছ থেকে ইটের খোয়ার উপর পড়ে মারাত্মকভাবে গুরুতর রক্তাক্ত জখম হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.