মঙ্গলবার | ৯ জুন, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার লালপুরে নেই জন্মনিয়ন্ত্রণ সামগ্রী, বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও গর্ভপাত বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ লালপুর বাজার উন্নয়ন ও ওয়াস ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাটোরের আসমা শাহীন বিশ্ব পরিবেশ দিবস আজ জাতীয় বিতর্কের সেরা বক্তা লালপুরের নিঝুম, গর্বিত পরিবার-এলাকাবাসী ঢাকাস্থ নাটোর জেলা সমিতির নেতা তুহিনের পিতার মৃত্যু, এলাকায় শোকের ছায়া চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশ নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক তাহমিনা আখতার টফি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক।
সোমবার (৮ জুন ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জাানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। চার বছর মেয়াদে বা অবসর গ্রহণের আগ পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক তাহমিনা আখতার ৩৫ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা করছেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে রিসোর্স-পারসন এবং প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান ও ক্লাস গ্রহণ করেছেন তিনি।

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে অধ্যাপক তাহমিনা আখতারের ৫০টির বেশি গবেষণা প্রবন্ধ এবং ৫টি বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে দুটি বই রয়েছে জুলাই রক্তাক্ত বিপ্লব ২০২৪ ও সবার আগে বাংলাদেশ ২০২৬।

পেশাগত জীবনে অধ্যাপক তাহমিনা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি আন্তর্জাতিক, জাতীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৮০টির অধিক গবেষণা প্রকল্প পরিচালনা ও তত্ত্বাবধান করার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ডিগ্রির পরীক্ষক এবং তত্ত্বাবধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক তাহমিনা আখতার বিএনপিপন্থী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সেইসঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে ইউট্যাবের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজধানীর গুলশান অফিস অভিমুখী পদযাত্রা এবং মানববন্ধনে নেতৃত্ব দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাস্তিস্বরূপ অধ্যাপক তাহমিনা আখতারকে তিন বছরের অধিক বাধ্যতামূলকভাবে ছুটি দিয়েছিল।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.