রবিবার | ১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩

লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে একটি বসতবাড়ি থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সন্ধ্যা ৬টায় লালপুর থানার এসআই আল মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার অর্জনপুর বরমহাটি ইউনিয়নের আঙ্গারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মৃত আলী মণ্ডলের ছেলে মো. দুলাল আলীর (৩৫) বসতবাড়ি থেকে তিনটি কাঁচা গাঁজার গাছ উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গাঁজা চাষের অপরাধে মো. দুলাল আলীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, অভিযুক্ত বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৩-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.