শনিবার | ১৩ জুন, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ লালপুরে কৃষকের দক্ষতা ও পুষ্টি উন্নয়নে পার্টনার কংগ্রেস

লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ করা হয়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১২ জুন ২০২৬) রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে উপজেলার দুড়দুড়িয়া মোল্লাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে লালপুর থানা পুলিশ। অভিযানকালে জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় রহিমপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আমিরুল ইসলাম (২৪)-কে হাতেনাতে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ করা হয়। পরে এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
লালপুর থানা পুলিশ জানায়, আটক আমিরুল ইসলামকে শুক্রবার (১২ জুন) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নাটোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৩-০৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.