| |

শিরোনাম
লালপুরে পদ্মার চরে আধুনিক ‘ট্রে’ পদ্ধতিতে সবজির চারা উৎপাদন কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে রেডমিন হরাইজন-২০২৬ নাটোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু আমরা একটি সুন্দর লালপুর গড়ে তুলব- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল না ফেরার দেশে ডা. মুজিবুর রহমান জনগণের জন্য সরকারের বরাদ্দ সুষম বন্টন করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  বিদ্যুত উৎপাদনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে- প্রতিমন্ত্রী পুতুল দলকে শক্তিশালী না করার কোনো দ্বিতীয় বিকল্প নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল যোগ্য, ভালো ও শিক্ষিত মানুষ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে দুই রুশ নাগরিককে হেনস্তা করে তাদের ভিডিও ভাইরাল করার অভিযোগে দায়েরকৃত মামলার মূল আসামি মো. আকাশ আলীকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সে রাজশাহীর বোয়ালিয়া থানার শিরোইল কলোনি এলাকার সেলিমের ছেলে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল সোয়া ৯টার দিকে লালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক হেনস্তার মামলায় অভিযুক্ত মূল আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৮ মে ২০২৬ লালপুর উপজেলার গ্রীন ভ্যালি পার্কে কথিত টিকটকার সাধুর উদ্যোগে ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। ওইদিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই রুশ নাগরিক পার্কের ভেতরে বেড়ানোর সময় অনুষ্ঠানে অংশ নেওয়া ১০ থেকে ১৫ জন টিকটকার তাদের পথরোধ করেন। এ সময় তারা বিদেশি নাগরিকদের উদ্দেশে অশালীন ও আপত্তিকর মন্তব্য এবং ভিডিও ধারণ করেন।
পরে ৯ মে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে সেদিন রাতেই পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান বাদী হয়ে লালপুর থানায় দাঙ্গা, অবৈধভাবে পথরোধ, চাঁদাবাজির চেষ্টা, মানহানিসহ দণ্ডবিধির বিভিন্ন ধারা ও সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ উপসম্পাদক প্রাপ্তি প্রসঙ্গ/১৭-০৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.