| |

শিরোনাম
লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন মতিউর রহমান খানের স্মরণ সভা ও দোয়া চু চু’র ১ম জন্মদিন উদ্‌যাপন বাউয়েটের ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি ১৬ বছরে পদার্পণ: লালপুর উপজেলা প্রেসক্লাব ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাব্বিরের জন্য সহায়তার আকুতি জংশন ডিডিপি গুরুআশ্রমের নজরুল শতবর্ষ উদযাপন ও গুণিজন সংবর্ধনা 

সাস্ট ক্লাবের নেতৃত্বে সালাম ও শাহিন

নিজস্ব প্রতিবেদক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাস্ট ক্লাব, ঢাকার ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২০ জুন ২০২৬) অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুস ছালামকে সভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী নাজমুল হুদা শাহিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মেহেদি মাসুদ ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান। কার্যনির্বাহী সদস্য মো. আরিফুল হক শাপলা, মোহাম্মদ নাজমুল হক, মো. শাহাদাত হোসাইন টিপু, মোস্তাফিজুর রহমান নয়ন, মো. কামাল হোসেন ও শাহিন মিয়া।
সাস্ট ক্লাব সূত্রে জানা যায়, গত ১১ মে ২০২৬ দিবাগত রাতে রাজধানীর বনানীতে অবস্থিত ক্লাবের কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় গণমাধ্যম ইন্সটিটউটের পরিচালক মো. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য সচিব ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা বারকাত হায়াত, নির্বাচন কমিশনার ও ডাচ-বাংলা ব্যাংকের এভিপি মাহবুব হাসান এবং নির্বাচন কমিশনার ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সায়েদ আব্দুল্লাহ যীশু।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল: প্রার্থিতার আবেদনপত্র সংগ্রহ ও জমা: ১৪-২২ মে ২০২৬ রাত ৮টা। ভোটার তালিকা প্রকাশ: ১৭ মে ২০২৬। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ০৩ জুন ২০২৬ রাত ৮টা। চুড়ান্ত প্রার্থি তালিকা প্রকাশ: ০৪ জুন ২০২৬ রাত ৮টা। নির্বাচনি প্রচারণার শেষ দিন: ১৭ জুন ২০২৬ রাত ১২টা। নির্বাচন অনুষ্ঠান: ১৯ জুন ২০২৬, বেলা ১১-বিকেল ৪টা, ক্লাব কার্যালয়ে।
কার্যকরী কমিটি নির্বাচন-২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেখা যায়, বিভিন্ন পদের বিপরীতে অতিরিক্ত কোনো প্রার্থী নেই। এ অবস্থায় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হয়নি। ফলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাস্ট ক্লাব লিমিটেডের কার্যকরী কমিটি-২০২৬ এর সদস্য হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম সৃষ্টির উদ্দেশ্য নিয়ে ২০১৮ সালের ২১ এপ্রিল ‘সাস্ট ক্লাব লিমিটেড’ যাত্রা শুরু করে। গত বছরের এপ্রিলে সংগঠনটির অ্যাডহক কমিটি গঠন করা হয়। ওই কমিটিরও দায়িত্বে ছিলেন আব্দুস ছালাম ও নাজমুল হুদা শাহিন। ৬ মাস মেয়াদি কমিটিকে নির্বাচন আয়োজন এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কথা ছিল।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.