শুক্রবার | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে ২৮ জুন (রোববার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মুনজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএফপিও) মো. রায়হানুল হক, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এস এম রিয়াজুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. সুরুজ্জামান শামীম।


সভায় ক্যাম্পেইনের বিভিন্ন দিক উপস্থাপন করেন ডা. নিশাত জাহান শিমু। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. শফিকুল ইসলাম শামীম, ডা. সজিবুর রহমান, ডেন্টাল ডা. হাসান আলী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো. মাজেদুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় জানানো হয়, লালপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মোট ২৪১টি কেন্দ্রের মাধ্যমে ৩২ হাজার ৭৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৩৪০ জনকে (নীল ক্যাপসুল) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার ৪০০ জন শিশুকে (লাল ক্যাপসুল) খাওয়ানোর কথা রয়েছে।


সভায় বক্তারা বলেন, ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নির্ধারিত দিনে অভিভাবকদের তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়। এ সময় ‘এ’ প্লাস সম্পর্কে যথাযথ ধারণা প্রদানের ওপর জোর দেওয়া হয়।
উপজেলায় ২৪১ টি কেন্দ্রে স্বেচ্ছাসেবীরা সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করবেন। এ বিষয়ে প্রতিটি মসজিদে জুম্মার খুতবা, মাইকিং, মোবাইল এসএমএস, সোশাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স) ব্যাপকভাবে প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.