| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

সিংড়ার চলনবিলে তিন পাখি শিকারির জরিমানা

নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়ার চলনবিলে তিন পেশাদার পাখি শিকারির ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ নভেম্বর ২০২৩) সকাল ১০ টায় হুলহুলিয়া ও সারদা নগর ডুবন্ত সড়কের মাঝে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই রায় প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, ভোর ৫ টা থেকে ৯ টা পর্যন্ত হুলহুলিয়া ও মুষ্ঠিগড় বিলের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। এরমধ্যে চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে ১৫ সদস্যের দুটি গ্রুপে নেতৃত্ব দেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সহসভাপতি হাসান ইমাম।
এ সময় প্রায় দশ হাজার মিটার কারেন্ট জাল ও আরো বেশকিছু পাখি শিকারের ফাঁদ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। সেই সাথে ১৫টি পাখি অবমুক্ত করা হয়। এই সফল অভিযানে প্রায় ৪ কিলোমিটার মিটার কাঁদা পানি মাড়িয়ে যেতে হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.