শুক্রবার | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ২৯/০৬/২৬ খ্রিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম। রোববার  বনপাড়া পৌরসভার কালিকাপুর খ্রিস্টান পল্লীর জুয়েল রোজারিও (৩০) বাড়িতে অভিযান চালিয়ে গোয়েন্দা টিম ২০ লিটার চোলাই মদ , ৩০০ লিটার উপকরণ সহকারে সোনালী দাসকে (২৩) আটক করে। পরে তাকে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়।

সোনালী দাস কালিকাপুর গ্রামের জুয়েল রোজারিওর স্ত্রী। গোয়েন্দা টিমের পরিদর্শক রাজু আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক আসামির দেখানো মতে টাইলস লাগানো ঘরের মেঝের নিচে আধুনিকভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মদ উদ্ধার করেন মাদকদ্রব্য বিভাগীয় গোয়েন্দা টিম। আসামি ও তার স্বজনেরা দীর্ঘদিন ধরে মদের ব্যবসা করে আসছেন বলে এলাকাবাসী জানান। গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে আরও আলামত তার টয়লেটে ঢেলে নষ্ট করেছে আটক আসামি ।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.