সোমবার | ৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
হারানো স্বপ্নে ফের আশার আলো: পরীক্ষার হলে ফিরলেন ৮ শিক্ষার্থী ফরম পূরণের টাকা আত্মসাৎ, লালপুরে সরকারি কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার লালপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী

লালপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই ২০২৬) দুপুরে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে সাহাবুল ইসলাম সাধন (৩৬) ও মৃত জামাত আলীর ছেলে ঝুমুর আলী (৩৪)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওয়ালিয়া বাজারে আলী মার্কেটের একটি অব্যবহৃত দোকানে অভিযান পরিচালনা করেন লালপুর থানার ওয়ালিয়া ফাঁড়ি পুলিশের একটি চৌকস দল। এ সময় গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে ৩০ পুড়িয়া (৩ গ্রাম) হেরোইন জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৬-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.