সোমবার | ৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
হারানো স্বপ্নে ফের আশার আলো: পরীক্ষার হলে ফিরলেন ৮ শিক্ষার্থী ফরম পূরণের টাকা আত্মসাৎ, লালপুরে সরকারি কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার লালপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী

ফরম পূরণের টাকা আত্মসাৎ, লালপুরে সরকারি কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করে ফরম পূরণ না করার অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহায়ক অমিত সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই ২০২৬) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে লালপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।
তিনি জানান, গত ১২ মার্চ উপজেলার বড়বড়িয়া গ্রামের মো. ইমামুল হকের মেয়ে ও আব্দুলপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান সূচি এইচএসসি – ২০২৬ পরীক্ষার ফরম পূরণের জন্য সাড়ে তিন হাজার টাকা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজে যান। এ সময় অফিস সহায়ক অমিত সরকার তার কাছ থেকে ফরম পূরণের জন্য সবকিছু গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার আশ্বাস দেন।
পরবর্তীতে ফরম পূরণের অগ্রগতি জানতে চাইলে অভিযুক্ত বারবার আশ্বস্ত করেন যে সবকিছু ঠিক আছে এবং সময়মতো প্রবেশপত্র পাওয়া যাবে।
কিন্তু ২৯ জুন প্রবেশপত্র বিতরণের দিন শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তিনি জানান, অধ্যক্ষ রাজশাহীতে থাকায় পরদিন কলেজে আসতে হবে। পরদিন কলেজে গেলে আবারও বলা হয়, প্রবেশপত্রে জটিলতা থাকায় সেটি রাজশাহীতে পাঠানো হয়েছে। এমনকি ১’লা জুলাই সকালে তিনি শিক্ষার্থীর পরিবারের কাছে ফোন করে দাবি করেন, প্রবেশপত্রের সমস্যা সমাধানে তিনি নিজেই রাজশাহী যাচ্ছেন।
এসব কথায় সন্দেহ হওয়ায় সূচির বাবা কলেজের অধ্যক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এ সময় তিনি জানতে পারেন, তার মেয়ের ফরমই পূরণ করা হয়নি। তখনই বিষয়টি প্রতারণা হিসেবে স্পষ্ট হয়ে ওঠে।
এ ঘটনায় শিক্ষার্থীর বাবা লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় লালপুর থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকা থেকে অমিত সরকারকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, আব্দুলপুর সরকারি কলেজের এই অফিস সহায়কের বিরুদ্ধে ৮ জন এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা নিয়ে ফরম পূরণ না করার অভিযোগ ওঠে। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সমালোচনার সৃষ্টি হয়। পরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের নির্দেশনায় রাজশাহী শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ শামীম আরা চৌধুরী। এছাড়া ঘটনার তদন্তে কলেজের রসায়ন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মো. মামদুদুর রহমান। তদন্ত প্রতিবেদন পেলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৭-০৬

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.