| |

বড়াইগ্রামে ট্রাক ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর কলেজের সামনে ওই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গড়মাটি গ্রামের তফেজ উদ্দিন ঝড়ুর ছেলে ও ইজিবাইকচালক রান্টু মিয়া (২৮), পার গোপালপুর গ্রামের মৃত কৃপানাথ বিশ্বাসের ছেলে তৌলক্ষ্য বিশ্বাস (৫৫) এবং গড়মাটি খানপাড়া এলাকার চাঁদ আলী খানের ছেলে শিপন খান (২৫)।
এই ঘটনায় ইজিবাইকের আরো চার যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাকীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত মরিুরুজ্জামান বলেন, নাটোর থেকে পাবনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-১৬২৬) নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর কলেজ এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা আরেকটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক নিহত হয়। আহত অবস্থায় আরো চারজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একটি ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.