| |

শিরোনাম
বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকী পালন বড়াইগ্রামে সালিশী বৈঠকে ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্চিত প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল

বড়াইগ্রামে ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ আহত ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ষে তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর কলেজ এলাকায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশী সুত্রে জানা যায়, রাজাপুর বাস স্ট্যান্ড থেকে ইজিবাইক ৪ জন যাত্রী নিয়ে গড়মাটির দিকে যাওয়ার পথে রাজাপুর কলেজ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী ট্রাক (মেট্রো ট ২০-১৬২৬) ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ঘটনাস্থলে চালক রান্টু নিহত হয় ও ৪ যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তৈলক্ষ ও শিপন নামের যাত্রী নিহত হন।
নিহত ইজিবাইক চালক রান্টু (২৮) উপজেলার গড়মাটি গ্রামের তফেজ উদ্দিনের ছেলে, যাত্রী শিপন (২৪) একই গ্রামের এবং তৈলক্ষ (২৭) পারগোপালপুর গ্রামের বাসিন্দা। এছাড়া সিজান ও আল আমিন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ঘাতক ট্রাক পুলিশী হেফাজতে আছে। ট্রাক চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মো. আশরাফুল ইসলাম

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.