শুক্রবার | ৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

লালপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান খোন্দকার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মোহরকয়া গ্রামের পেয়াদার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় হাঁসবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী ওরফে সেকেন কসাইয়ের ছেলে মো. রেজাউল করিমকে (৪০) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৪ দশমিক ৫ গ্রাম, উদ্ধার করা হয়।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৩-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.