বুধবার | ১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বন্যা মোকাবিলায় লালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা নাটোরে রান্নাঘরে গোখরা সাপের ৩০টি বাচ্চা, আতঙ্কে পরিবার লালপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার বড়াইগ্রামে সাংবাদিকের কন্যা প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের কোচদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত বড়াইগ্রামে পুবালী ব্যাংকের সেল্ফ সার্ভিস সেন্টার ও ইলেকট্রনিক বুথ উদ্বোধন

ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক |

তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Humanitarian Operation and Innovation Facility (HOIFA)-এর উদ্যোগে ToGETHER 2.0 Project-এর আওতায় ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ জুলাই ২০২৬) লালপুর, নাটোরে অবস্থিত ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন Centre for Disability in Development (CDD)-এর ফিল্ড কো-অর্ডিনেটর বিশারত আলী, কমিউনিটি ফ্যাসিলিটেটর নার্গিস সুলতানারাকিবুল ইসলাম। কর্মশালায় বিদ্যালয়ের ৩০জন বিশেষ চাহিদাসম্পন্ন  শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক অংশ নেন।

কর্মশালায় তাপপ্রবাহের সময় করণীয়, পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান, হিটস্ট্রোকের লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় বিশেষভাবে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের তাপপ্রবাহজনিত ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে অতিরিক্ত যত্ন, নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের বাস্তব জীবনে অনুসরণযোগ্য স্বাস্থ্যবিধি ও নিরাপত্তামূলক আচরণ সম্পর্কে হাতে-কলমে ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি Centre for Disability in Development (CDD) এবং ToGETHER!-এর আয়োজনে অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি German Humanitarian Assistance, Aktion Deutschland Hilft এবং Malteser International-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তি, শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.