বুধবার | ১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বন্যা মোকাবিলায় লালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা নাটোরে রান্নাঘরে গোখরা সাপের ৩০টি বাচ্চা, আতঙ্কে পরিবার লালপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার বড়াইগ্রামে সাংবাদিকের কন্যা প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের কোচদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর

বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি:
গত কয়েক দিনের বৃষ্টিতে বনপাড়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বনপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিভিন্ন সমস্যায় হাবুডুবু খাচ্ছে শিক্ষক-শিক্ষার্থীরা। বর্ষা মওসুমে বৃষ্টির পানি জমা হয়ে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খাদেমুল ইসলাম ও ছাত্র অভিভাবক আলহাজ¦ অব্দুল গফুর জানান, বিদ্যালয় মাঠের দক্ষিণ ও পূর্ব পাশর্^ দিয়ে পানি নিষ্কাসনের জন্য ইতোপূর্বে ড্রেন নির্মাণ করে পৌর কতৃপক্ষ। কিন্তু তা সংস্কারের অভাবে ওই ড্রেন দিয়ে পানি নিষ্কাসন না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা খেলাধুলা, সমাবেশ, যাতায়াত সহ বিভিন্ন সমস্যায় পতিত হয়। মাঠের পশ্চিম পাশের্^ বিদ্যালয় ভবনের সামনে দিয়ে প্রায় দুই ফুট উঁচু করে যে রাস্তা নির্মাণ করা হয়েছে, সে রাস্তা দিয়েই শিক্ষক-শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে ও অফিসে যাতায়াত করে। এ দুর্ভোগ লাঘবের জন্য ড্রেণটি সংস্কার অথবা স্কুল মাঠ ভরাটের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

মো: আশরাফুল ইসলাম (এমবি.এ মার্কেটিং)

 

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.