সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরের মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের প্রথম বর্ষের ৬ জন ছাত্রীদের মাঝে কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই ২০২৬) কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি বৃত্তিপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশুনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। সেই সাথে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসায় সিবিইটি ও সুরভী কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ দেন। অষ্টম বারের মতো এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিইবিটি বৃত্তি পাওয়ায় এ ধারা অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনের সহসভাপতি ড. মো. শরীফুল ইসলাম জানান, কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) বৃত্তি ২০২৫ এ প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনপত্র অনলাইনে গ্রহণ করা হয়। এইচএসসি পর্যায়ে নির্বাচিত ৫৩টি প্রতিষ্ঠানের ৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক ছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের গরিব মেধাবী ও এতিমদের বৃত্তি দেওয়া হয়।
সংগঠনের সভাপতি ড. এমদাদ খান বলেন, কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট বিশ্বাস করে শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি। শিক্ষা মানুষকে দক্ষতা, যোগ্যতা দিয়ে একজন মানুষের জীবন চলার পাথেয় হিসেবে কাজ করে। এ ধারণায় অনুপ্রাণিত হয়ে ২০১২ সালে কানাডাভিত্তিক কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) সংগঠনটি যাত্রা শুরু করে। কানাডা সরকারের আইন মতে সিবিইটি একটি সেবামূলক রেজিস্টার্ড প্রতিষ্ঠান। সিবিইটি তাদের ফান্ডের শতকরা ৯০ ভাগ বাংলাদেশের গরিব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তির জন্য ব্যয় করে থাকে। সিবিইটি শিক্ষাবৃত্তি বিতরণের কার্যক্রম বেসরকারি সংস্থা ‘সুরভি’র মাধ্যমে বাস্তবায়ন করা হয়।
বিস্তারিত জানতে www.cbet.ca অথবা ই-মেইলে [email protected]

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.