
নিজস্ব প্রতিবেদক। ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য,সংস্কৃতি ,সাংবাদিকতা, আধ্যাত্মিকতা ও সেবাধর্মী প্রতিষ্ঠান জংশন, ডিডিপি, গুরুআশ্রমের নিয়মিত আয়োজন কবি কন্ঠে কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান সুরের মেলা ৩৬৩ পর্ব ও গুনিজন সংবর্ধনা সফল ও সার্থকভাবে অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই’২৬ রাতে রেলওয়ে মালগুদাম রোডস্থ নিজস্ব কার্যালয়ে জংশন ডিডিপি গুরুআশ্রমের চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা’র সভাপতিত্বে ও ডিডিপির সাহিত্য বিষয়ক পরিচালক কবি সাধন কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বক্তব্য দেন নাটোরের লালপুর জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোঃ সিমানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন লালপুর ডিগ্রি কলেজের প্রভাষক পাপিয়া সরোয়ার জাহান, রূপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মাসুদ রানা, বাঘা চন্ডীপুর হাই স্কুলের সহকারী শিক্ষক খায়রুল ইসলাম, শাহ সূফী আকাতুল্লাহ মনি দরবার ও মাজার শরীফের প্রধান খাদেম কণ্ঠশিল্পী ডাঃ আব্দুর রহমান ইউনুস, কৈকুন্ডা চিশতিয়া ভান্ডারী দরবার শরীফের গদিনশিন পাগল খাজা রিপন ভান্ডারী।
শুভেচ্ছা বক্তব্য দেন এলটি বাংলাদেশের পরিচালক ও মায়ের পরশ স্বাস্থ্য সেবা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম জয়, কবি শুকুর আল মাহমুদ টুটুল, কবি মন্তাজ আলী, বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক ব্যাংক কর্মকর্তা ও সংস্কৃতিসেবী মাহবুব আলম বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সংস্কৃতিসেবী কায়দে আজম, মোঃ লিমন খান কাদরী প্রমুখ।
সংবর্ধিত অতিথি মোটিভেশনাল শিশু বক্তা ও আবৃত্তিকার সিদরাতুল মুনতাহা প্রত্যয় সংবর্ধনার জবাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অসাধারণ বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি সাধন কুন্ডু, কবি মুন্তাজ আলী, কবি শুকুর আল মাহমুদ টুটুল, কবি ওয়াসিম আকরাম টগর, কবি মুনমুন আক্তার, কবি জহুরুল ইসলাম জয়, কবি সুবল কুমার পাল, কবি এস এম রাজা, কবি আশরাফ মামুন, কবি আলম আলাদিন প্রমুখ।
পরে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রার্থনা, এস এম অন্ত, মোঃ শান্ত, রিপন বাউল, ইউনূস বাউল, মাসুদ রানা, এস এম রাজা প্রমুখ। তবলায় ছিলেন পারভেজ, শান্ত ও অন্ত।
এর আগে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রচুর সংখক দর্শক শ্রোতা প্রায় সাড়ে তিন ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মনোমুগ্ধকর এ’অনুষ্ঠান উপভোগ করেন।