সোমবার | ৩ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মা পাখিটা জুলাই বিপ্লবে অঙ্গহারানো জীবিত শহীদী বাস্তবতায় লালপুরে হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি সেভেন স্টারের, তদন্তে পুলিশ, পাশে রাজনৈতিক নেতারা বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি জংশন, ডিডিপি, গুরুআশ্রমের কবিতাপাঠ, সুরের মেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে ‘স্মার্ট শিক্ষক ও স্মার্ট শ্রেণিকক্ষ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠি লালপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, অযথা ফর্মুলা দুধ ব্যবহার না করার আহ্বান নতুন কুঁড়ি স্পোর্টস: ম্যান অব দ্য টুর্নামেন্ট ফারিহা মনি ২০০ মিটার স্প্রিন্টে দেশ সেরা আমান

বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি,মো. আশরাফুল ইসলাম(এমিবিএ মার্কেিটং)
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মৎস্য নিধনের নিষিদ্ধ ৮০ টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উদ্ধারকৃত আনুমানিক তিন লাখ টাকা মূল্যের ৮০ টি নিষিদ্ধ জাল জনসন্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে অসদুপায়ী মৎস্য শিকারীরা জাল ফেলে পালিয়ে গেলে, স্থানীয় জনগণের সহায়তায় জালগুলো বিল থেকে উদ্ধার করা হয়। পরে সেগুলো কেরোসিন ঠেলে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন জানান, মৎস্য শিকারে নিষিদ্ধ চায়না জাল ব্যবহারে ছোট মাছ, মাছের পোন এবং বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হয়। এতে প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী ও স্থানীয় সুধীজনেরা ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.