| |

শিরোনাম
লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন মতিউর রহমান খানের স্মরণ সভা ও দোয়া চু চু’র ১ম জন্মদিন উদ্‌যাপন বাউয়েটের ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি ১৬ বছরে পদার্পণ: লালপুর উপজেলা প্রেসক্লাব ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাব্বিরের জন্য সহায়তার আকুতি জংশন ডিডিপি গুরুআশ্রমের নজরুল শতবর্ষ উদযাপন ও গুণিজন সংবর্ধনা 

বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো: আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং)
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ৪০৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে এবং তিনটি প্রতিষ্ঠান শতভাগ ফলে বলে জানালেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আকতার।
ফলাফল অনুসারে সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ, বনপাড়া থেকে ২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮ জন জিপিএ-৫ পেয়ে ফলাফলের শীর্ষে রয়েছে। পাশের হার ছিল ৮৭ দশমিক ১২। দ্বিতীয় অবস্থানে রাজাপুর উচ্চ বিদ্যালয় থেকে ২১ জন ও তৃতীয়তঃ আহম্মেদপুর এমএইচ উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া তিনটি প্রতিষ্ঠান শতভাগ ফলে। সেগুলো হচ্ছে-কুমারখালী দাখিল মাদ্রাসার ১৮ জন, কুমরুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৫ জন ও আটুয়া কেএস মাদ্রাসার ২০ জন পরীক্ষার্থীর কেহই পাশ করেনি। জিপিএ-৫ প্রাপ্ত ১৭৮ জনের মধ্যে এসএসসি জেনারেল থেকে ১৬৫ জন, দাখিল মাদ্রাসা থেকে ৬ জন ও ভোকেশনাল থেকে ৭ জন রয়েছে। পাঁচবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের হার সর্বাধিক ৮৭ দশমিক ৭২। কিন্ত জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.