| |

শিরোনাম
পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় নজরদারি সার বিক্রিতে অনিয়মের অভিযোগে জরিমানা অবৈধভাবে মাটি কাটার অভিযোগে গ্রেপ্তার ৩ ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা রংতুলিতে প্রাণবন্ত হচ্ছে ৪৬ মণ্ডপে প্রতিমা বড়াইগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ‘আমাদের কন্যারা মহাকালের বুক জুড়ে তাঁদের অস্তিত্ব জানান দিয়ে যাক প্রতিদিন-প্রতি মুহুর্তে’ মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ফারুক মেহেদী বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

কৃষকদের সাথে পবিসের মতবিনিময়


লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প বাস্তবায়নে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর ২০২৩) সন্ধ্যায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-২ লালপুর জোনাল অফিসের আওতাধীন উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর বাজারে এ সভায় প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী।
বিশেষ অতিথি ছিলেন লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম, নাটোর পবিস-২ এর এলাকা পরিচালক মো. সোহরাব হোসেন বাবলু, আড়বাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান প্রমুখ। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বাজার কমিটির সদস্যসহ অন্যান্য গ্রাহক সদস্যগণ উপস্থিত ছিলেন।
এতে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনের জন্য আগ্রহী কৃষক নির্বাচন, পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার ও সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.