| |

শিরোনাম
বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকী পালন বড়াইগ্রামে সালিশী বৈঠকে ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্চিত প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল

বড়াইগ্রামে দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী পালন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও উপজেলা পরিষদ চত্বরে র‌্যালির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজিব আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সৈকত হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, উপজেলা ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন আলী। এছাড়া র‌্যালিতে অংশগ্রহণ করেন এলাকার সুধীজনেরা ও সাংবাদিকগণ। পরে দৈনিক করতোয়ার বড়াইগ্রাম প্রতিনিধি আলহাজ¦ মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো. আশরাফুল ইসলাম

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.