| |

শিরোনাম
বড়াইগ্রামে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু না ফেরায় দেশে চলে গেলেন রাজু জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা আকামার মেয়াদ বাড়ানোর কথা বলে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র অটোরিক্সার সংখ্যা যখন প্রয়োজনের চেয়ে বেশি! জবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সঙ্গে এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে –নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

বড়াইগ্রামে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ মো. আশরাফুল ইসলাম।।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও বনপাড়া পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে বনপাড়া পৌর অডিটরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভিযানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বনপাড়া পৌর শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম, বনপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীন, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, নাটোর জেলা বিএনপির সদস্য মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন।

র‌্যালি শেষে পৌর শহরের বিভিন্ন স্থানে আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়। এ সময় সংশ্লিষ্টরা ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.