| |

ঢাকাতে নাটোরের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সার্বিক উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন জেলার ছয় সংসদ সদস্য।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নাটোর জেলার জাতীয় সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তারা এই অঙ্গীকার করেন। নৌ-বাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


নাটোর জেলা সমিতির সভাপতি ও প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মাগুরার জেলা প্রশাসক (যুগ্মসচিব) মোতাকাব্বীর আহমেদ রাজুর পরিচালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয় নাটোর-২ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আ্যডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল, নাটোর-৩ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম, নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ এবং সানজিদা ইয়াসমিন তুলি।


এ সময় উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশন সচিব মো. আব্দুর রশিদ সরকার, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বজলুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান, সৈয়দ মেহেদী হাসান, সাবেক জেলা জজ মাহবুবুর রহমান, বোয়েসেল এর সাবেক এমডি (অতিরিক্ত সচিব) সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খান, ইউনুস গ্রুপের পরিচালক মো. কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান প্রিন্স, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোখলেসুর রহমান প্রমুখ।


অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত নাটোর জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.