| |

শিরোনাম
বাউয়েটের ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি ১৬ বছরে পদার্পণ: লালপুর উপজেলা প্রেসক্লাব ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাব্বিরের জন্য সহায়তার আকুতি জংশন ডিডিপি গুরুআশ্রমের নজরুল শতবর্ষ উদযাপন ও গুণিজন সংবর্ধনা  বয়সে একাশি জাতিসংঘ নিজে কতটুকু পরিণত? নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ দম্পতি গ্রেপ্তার লালপুর ভূমি অফিসে আবারও চুরি, ডিভিআরসহ কম্পিউটার লুট বনপাড়া কলেজে ‘বিজনেস অ্যান্ড বেনিফিটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাউয়েটের ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং)
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা রোববার সিন্ডিকেট রুমে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সামার-২০২৫ এবং উইন্টার-২০২৫ সেমিস্টারে অধ্যায়নরত দরিদ্র অথচ মেধাবী, সহোদর, সেনা সদস্যদের সন্তান, এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩১ লক্ষ ৫৩ হাজার টাকার অধিক মেধাবৃত্তি এবং ওয়েভার প্রদানের জন্য সুপারিশ করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, এরিয়া সদর দপ্তর বগুড়া সেনানিবাসের প্রতিনিধি মেজর হাসিবুল হক, এসি, ডেপুটি রেজিস্ট্রার এডমিন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অবঃ), সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাছুদার রহমান উক্ত সভার মেম্বার সেক্রেটারি হিসেবে উপস্থিত ছিলেন।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.