
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়ার ইউএনও মো. শামসুল ইসলাম, লালপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা, বাগাতিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম প্রমুখ।
প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার দুইজন সুপারভাইজার ও ২৮ জন তথ্য সংগ্রহকারী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়।