| |

শিরোনাম
বড়াইগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ‘আমাদের কন্যারা মহাকালের বুক জুড়ে তাঁদের অস্তিত্ব জানান দিয়ে যাক প্রতিদিন-প্রতি মুহুর্তে’ মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ফারুক মেহেদী বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত লালপুরে রাধাকান্তপুর স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির পরিচিত সভা ও বরণ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু পদ্মার চরাঞ্চলে পুলিশের যৌথ অভিযান: লালপুরে গ্রেপ্তার ১৩ বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকী পালন

বড়াইগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং)
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুুিষ্ঠত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলী আকবর, মোঃ মমিন আলী, আব্দুল্লাহ আল আজাদ দুলাল, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এসএম লুৎফর রহমান, অধ্যক্ষ মোঃ আশরাফ আলী, বীরমুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক গোপাল কুমার দাস, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ মোঃ সাইফুর রহমান প্রমুখ।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমূখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে উপজেলা ও পুলিশ প্রশাসন কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত পুজা উদযাপন কমিটির সকলকে অবহিত করা হয়। দূর্গোৎসবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে সকলকে আশ্বস্থ করা হয়। উপজেলায় মোট ৫২টি পূজা মন্ডপ রয়েছে। সভায় উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.