| |

শিরোনাম
পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় নজরদারি সার বিক্রিতে অনিয়মের অভিযোগে জরিমানা অবৈধভাবে মাটি কাটার অভিযোগে গ্রেপ্তার ৩ ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা রংতুলিতে প্রাণবন্ত হচ্ছে ৪৬ মণ্ডপে প্রতিমা বড়াইগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ‘আমাদের কন্যারা মহাকালের বুক জুড়ে তাঁদের অস্তিত্ব জানান দিয়ে যাক প্রতিদিন-প্রতি মুহুর্তে’ মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ফারুক মেহেদী বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

সার বিক্রিতে অনিয়মের অভিযোগে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ভাই ভাই ট্রেডার্সের সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ অক্টোবর ২০২৬) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক এ অর্থদণ্ড দেওয়া হয়।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকারের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লালপুর সদর ইউনিয়নের সার ডিলার ভাই ভাই ট্রেডার্সের মালিক ওয়াহিদুল ইসলাম খোকন ঈশ্বরদী ইউনিয়নের সাবডিলার বাবুর কাছে ২০ বস্তা সার বিক্রি করেন। সারগুলো পরিবহনের সময় স্থানীয় কৃষকরা গাড়িটি আটকে পুলিশকে খবর দেন। পরে বিষয়টি নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সার বিক্রির অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.