| |

শিরোনাম
লালপুরে সাইবার অপরাধ দমনে ওসি পুরস্কৃত অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গণমিছিল  বাউয়েটে ‘সাইবার সিকিউরিটি ইন দ্য ডিজিটাল ইরা অ্যান্ড ফিউচার ক্যারিয়ার্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বড়াইগ্রামে সেচ্ছায় নারীস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মিনতি রায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার বিএনপি নেতার সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার সাংবাদিকদের সঙ্গে জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের মতবিনিময় নাটোরের লালপুরে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফের শুভ উদ্বোধন রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গণমিছিল 

নিজস্ব প্রতিবেদক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর দেশব্যাপী ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে নাটোরের লালপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে লালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌরসাভার মেয়র নজরুল ইসলাম মোলাম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী যারা এদেশ থেকে পালিয়ে গেছে, যারা গুপ্ত অবস্থায় আছে, তারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম সৃষ্টি করছে। তারা বিভিন্ন জায়গায় ঘোষণা দিচ্ছে তাদের মাতা (শেখ হাসিনা) নাকি ডিসেম্বরে দেশে আসবে। তবে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি এদেশের মানুষ আর মেনে নেবে না বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন বাবলু, ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ প্রামানিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি লালপুর থানা ও হাসপাতাল গেট, ত্রিমোহিনী চত্বর, হল মোড় প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের কথিত ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.